মফস্বল সংবাদ  

লক্ষ্মীপুরে ক্ষুদে গানরাজ রাহিমের সংবর্ধনা

বৃহত্তর নোয়াখালীর কৃতী সন্তান ক্ষুদে গানরাজ রাহিমের সংবর্ধনা সম্প্রতি লক্ষ্মীপুরে অনুষ্ঠিত হয়। জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে ও একাডেমির সাধারণ সম্পাদক বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব জাকির হোসেন ভূঁইয়া আজাদ’র পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন, লক্ষ্মীপুরের জেলা প্রশাসক এ কে এম মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার জমশের আলী, লক্ষ্মীপুর জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মোঃ আবদুল আজিজ, জেলা আওয়ামীলীগের সভাপতি এম আলাউদ্দিন, পৌর চেয়ারম্যান আবু তাহের, সিভিল সার্জন ডাঃ মোঃ আবদুল্লাহ, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন লিকা, জেলা কৃষক লীগের সভাপতি শাহজাহান কামাল।

অতিরিক্ত জেলা প্রশাসক মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগ সভাপতি মনিরুজ্জমান রিপন, আহসানুল কবির রিপন, দেলোয়ার হোসেন নিশাদ ও মানরাত হাসপাতালের চেয়ারম্যান ডাঃ সমর প্রমুখ।
     
lbheading